কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ফের উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে শিববাড়িয়া নদীর দুই পাড়ে মৎস্য বন্দর আলীপুর মহিপুর আড়ৎ ঘাটে আশ্রয় নিয়েছে। শুক্রবার সকাল থেকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। একই সাথে থেমে থেমে বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসের চাপ বেড়েছে অনেক। এদিকে এফ বি মামনি-৩, এফবি সাইফুল, এফ বি আল মামুন ও এফ বি কুলসুম নামের চারটি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।
এদিকে বিধ্বস্ত বাঁধ দিয়ে দুই দফা জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া, ধানখালী, চাম্পাপুর ইউনিয়নের গ্রামের পর গ্রাম। এর ফলে ওইসব গ্রামে এ বছর আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে দুর্ভোগে দিন কাটাচ্ছে ওইসব এলাকার বান ভাসি মানুষের এমনটাই জানিয়েছে স্থানীয়রা।
আবহাওয়া আফিস সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিনত হয়েছে। তাই পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
জেলেরা জানান,সাগর উত্তাল থাকায় শতশত মাছ ধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে। এসব ট্রলার মালিকরা দুই থেকে তিনলাখ টাকা জ্বালানী, বরফ ও খাদ্যসামগ্রী নিয়ে সাগরে গেলেও বিরূপ আবহাওয়ার কারনে বেশিরভাগ ট্রলার খালি ফিরে এসেছে। এতে কয়েক কোটি টাকা লোকসানের কবলে পড়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন,গত তিনদিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। তাই জেলেরা শতশত ট্রলার নিয়ে আলীপুর মহিপুর আড়ৎ ঘাটসহ উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। তবে নিখোঁজ ট্রলারের সন্ধান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments