বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে সাবেক ইউএনও লুৎফুন নাহারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও অহনা জিন্নাতের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে বকশীউপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. আজিজুল হক, উপজেলা প্রকৌশলী শামসুল হক, সমাজ সেবা অফিসার হাবিবুর রহমান, যুব উন্নয়ন অফিসার সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান,
জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমাস হোসেন, ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও লুৎফুন নাহার বলেন, দায়িত্ব পালনকালে বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিলো। সবার সাথে সমন্বয় করে বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করেছি।
কাজ করতে গিয়ে কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি সবার কাছে দোয়া চান।
নবাগত ইউএনও অহনা জিন্নাত বলেন, বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে পূর্বাকার অফিসারকে যেভাবে সহায়তা করেছেন আমিও তাদেরমত সহায়তা চাই।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments