আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌর শহরের ফুটপাতের দখল মুক্ত করতে ও যানজট কমাতে উচ্ছেদ অভিজান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে টুহিরহাট সড়কের বানিয়াপট্টি পর্যন্ত এই অভিযান চালায় প্রশাসন। এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা। একই সাথে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভবনের বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
প্রসাশন সুত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে নোটিশ ও মাইকিং এর মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। এর মাঝে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের কর্মকর্তা।
অভিযান চলাকালে জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন,পঞ্চগড় শহরকে সুশৃংখলা এবং যানজট মুক্ত করতে রাস্তার দুই পাশে যে অবৈধ স্থাপনা গুলো রয়েছে আমরা সেগুলোকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। পাশাপাশি উচ্ছেদ অভিযানের পরে কোন দখলদার যেন আবারও এই স্থানগুলো অবৈধভাবে দখল করতে না পারে সে বিষয়ে শহরবাসীসহ সকলের সহায়তা কামনা করেন তিনি।
অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments