বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘Climate Change and Food Security in South Asia (CCFS)’ শীর্ষক ৩-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ২০মে শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।
অনুষ্ঠানে ‘সিসিএফএস’-এর আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ড. মান্নাভা শিভাকুমার এবং সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তন প্রশমনে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই সম্মেলন থেকে নীতিনির্ধারকরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments