নজরুল ইসলাম ( সাতক্ষীরা) তালা: "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"- শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার শাহপুরে তালা থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে শাহপুর নিরিবিলি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সমাজ কর্মী মাসুদ আল কবীর রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য শামসুল হক, ইউপি সদস্য শামসুল হুদা পল্টু, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জোয়ার্দার, বিএনপি নেতা আলহাজ্ আব্দুল গফফার গাজী, খেশরা পুলিশ ক্যাম্পের আইসি-২ আব্দুর রহমান, শামীম খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর খাঁন'সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন খেশরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল হক মোড়ল, প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। গুজব,জঙ্গিবাদ,সাইবার অপরাধ, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক নিরোধ, সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করেন। সেই সাথে বিট পুলিশ তথা তালা থানা পুলিশ জনগণের সেবা দিতে সদা প্রস্তুতির আশাবাদ ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাংবাদিক এস,কে রায়হান, মাসুদ আল কবীর রাজন প্রমুখ।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments