কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সবুজ (২৭) এর মরদেহ দীর্ঘ ২০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সৈকতের শুটকি পল্লী সংলগ্ন সমুদ্রে জেলের জালে আটকে থাকা অবস্থায় তার লাশ দেখতে পায় জেলেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মৃত সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। সে বগুরা জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুরা থেকে সোমবার সকালে কুয়াকাটায় আসেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে সবুজ সহ চার সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোজ হয় সুবজ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, নিখোঁজের পর পরই ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। কিন্তু তাৎক্ষণিক তাঁকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জেলেদের জালে আটকা পড়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় জেলেরা।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.আবুল খায়ের বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় প্রাথমিক ভাবে সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে তুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments