ডেস্ক রিপোর্ট: গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে আজ এ কথা জানান।
নেতৃবৃন্দ বলেন, শক্ত হাতে অপরাধীদের দমনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ন ব্যর্থ। বরং আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ, মানুষ আতংকিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে যে, রাস্তা ঘাট এমনকি নিজের ঘরেও মানুষ নিরাপদ নয়।
নেতৃবৃন্দ আরো বলেন, ধর্মীয় উস্কানিতে মানুষের মধ্যে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। একের পর এক ঘটনা ঘটেই চলছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
গণফোরাম নেতৃবৃন্দ বলেন সারাদেশে চাঁদাবাজী, জবরদখল, মামলা বানিজ্যসহ অপরাধমূলক কর্মকান্ড ব্যাপকহারে বেড়ে গেছে যার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারেন না। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ণরুদ্ধারে কার্যকর পদপেক্ষ গ্রহণ করতে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর প্রতি জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments