ডেস্ক রিপোর্ট: দেশে ‘লাইলাতুল গুজব চলছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (ভোটের আগের রাত) রাত ১১টার কিছু পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক বার্তায় ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান থাকুন। এই সমস্ত গুজবকে কোনো গুরুত্ব দেবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।”
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বুধবার দেশের বিভিন্ন স্থানে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি জেলায় জামায়াতের নেতাকর্মীরা অর্থ বিতরণের প্রস্তুতি নিচ্ছেন—এমন অভিযোগও ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে কিছু ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও জানা গেছে।
এই পরিস্থিতিতে ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান জামায়াত আমির।
উল্লেখ্য, আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত বা রজনী। সেই অর্থে ভোটের আগের রাতকে ‘লাইলাতুল গুজব’ বা ‘গুজবের রাত’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments