বকশীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভাইকে 'ঢাল' হিসেবে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আক্তার হোসেন নামের এক কথিত সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় ব্যক্তিদের হত্যা ও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর বিজ্ঞ সিআর আমলী আদালত, বকশীগঞ্জ-এ দায়েরকৃত মামলার শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত আক্তার হোসেন বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেছেন বকশীগঞ্জের গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ মনু (৫৮), যিনি ওই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।
বাদী গোলাম মোহাম্মদ মনু অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আক্তার হোসেনের ভাই রিপন নিহত হন। এরপর থেকেই আক্তার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকেন। ভাইয়ের হত্যার মামলায় আসামি করার ভয় দেখিয়ে আক্তার বাদীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
গত ১৬ নভেম্বর আক্তার বাদীর বাড়িতে ঢুকে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি প্রাণনাশের হুমকি দেন। দুই দিনের মধ্যে টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া এবং মাদক মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয় দেখান তিনি।
শুনানি শেষে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে আক্তারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে বকশীগঞ্জবাসীর মধ্যে স্বস্তি দেখা দেয়।
বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ বলেন, ভাইয়ের মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে আক্তার হোসেন এলাকার সম্মানিত ব্যক্তিদের টার্গেট করছিলেন। এই গ্রেফতারের মাধ্যমে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার ওপর আস্থা ফিরে পেয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments