ঢাবিতে ১৬ জনের পিএইচডি ও ১৬ জনের এমফিল ডিগ্রি লাভ

প্রকাশ : 06 Sep 2026
ঢাবিতে ১৬ জনের পিএইচডি ও ১৬ জনের এমফিল ডিগ্রি লাভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের জাহিদ হাসান সরকার ও সানজীদা মাসুদ, আরবী বিভাগের মাসরুরুল হক ও মোঃ ইসমাঈল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শরিফুল ইসলাম ভূঁইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের তানজিয়া সিদ্দিকা, গণিত বিভাগের মোহাম্মদ আমজাদ হোসেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের আবু সাদাত মুহাম্মদ আশিফ, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ সামিউল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগের ফারহানা হক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের আমেনা খাতুন, প্রাণিবিদ্যা বিভাগের বিপুল কৃষ্ণ দাস, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের নীলিমা বর্মন, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের মোঃ গোলাম কিবরিয়া, শিল্পকলার ইতিহাস বিভাগের দেবাশীষ পাল এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ রিজওয়ানুল আহসান।


এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইংরেজি বিভাগের সুমাইয়া আলম, আরবী বিভাগের মুহাম্মদ বদরুদ্দীন সাদী, নূরুল্লাহ ও মোহাম্মদ সাজেদ, উর্দু বিভাগের মোছাঃ আলপনা আকতার, ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আবদুল্লাহ আল মুবাশ্বির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাথী খাতুন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের রোমানা রহমান, ম্যানেজমেন্ট বিভাগের দেওয়ান আফরিদা হামিদ, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের মোঃ জাহিদ হোসাইন খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এইচডি. রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কবির হোছাইন ও আবদুল মান্নান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবিকুন্নাহার এবং খন্দকার নাহিদ হাসান।

সম্পর্কিত খবর

;