স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ঈদ যাত্রায় কোনো পরিবহণে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বাস টার্মিনালে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কেউ যাতে বেশি ভাড়া নিতে না পারে সে বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সচেতন রয়েছে। তিনি আরো বলেন, কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ থাকলে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
উপদেষ্টা আরো বলেন, সড়কপথে ডাকাতি প্রতিরোধে প্রত্যেক যাত্রীর ছবি নেওয়া হবে। প্রত্যেক বাসে ড্রাইভার-সহ তিনজন স্টাফ থাকে। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা যাতে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষকে অবহিত করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সড়কপথে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড, বিজিবি যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করছে।
এর আগে উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত ৩১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। অধিকাংশ ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরবর্তী সময়ে আরো ৩৫টি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি। তিনি বলেন, এবার টিকেটে কালোবাজারি হয়নি। এসময় কোনো যাত্রী যেন ছাদে উঠে যাত্রা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও অনুরোধ জানান।
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
ডেস্ক রিপোর্ট: ২০২৭ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: গেল আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প ...
সব মন্তব্য
No Comments