নজরুল ইসলাম তালা সাতক্ষীরা: শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ১৯৬টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম-পিপিএম, পাটকেলঘাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মীর মহাসীন, শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।
এ সময় উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদানের ৫০০ কেজি চাল হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments