প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের একটি ঘেরে বিদ্যুৎ স্পর্শে রেজাউল ইসলাম নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাথরঘাটা গ্রামের আরিফুল ইসলাম জানান, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারি ছিলেন। বুধবার সকালে তিনি ঘেরের বাঁধে ঘাষ কাটছিলেন। এসময় পাশেপড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করাহবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments