স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৫৮ তম বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আম বয়ানের অনুবাদ করেছেন কাকরাইলের মুরুব্বি মাওলানা জুবায়ের।
তিনি আরও জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান করবেন। এরপর সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। দুপুরে হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।
মিডিয়া সমন্বয়ক রায়হান বলেন, এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপ জানুয়ারি ৩১ ও ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপ ৩,৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। পুরা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং কে কোন ধাপে অংশগ্রহণ করবে তা ইতিমধ্যে জেলা ওয়ালাদেরকে মুরুব্বীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম ধাপে অংশগ্রহণ করছেন- গাজীপুর,টংগী,ধামরাই,গাইবান্ধা,মিরপুর,কাকরাইল,নাটোর,মৌলভীবাজার, রাজশাহী, দোহার,ডেমরা,কাকরাইল, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট,নবাবগঞ্জ, নীলফামারি, দিনাজপুর, রংপুর,বগুরা,নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা,চুয়াডাংগা,কুষ্টিয়া, যশোর, মাগুরা,বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী,লক্ষিপুর,চাদপুর,বি.বাড়িয়া,খুলনা,পটুয়াখালী, কুমিল্লা,ঝিনাইদহ, চাপাই নবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১ টি জেলা অংশগ্রহণ করছে।
দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর,মুন্সিগঞ্জ,জামালপুর,মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর,টাংগাইল, পাবনা,নরসিংদী, সাভার,কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি,বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাংগামাটি,নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশ সহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন।
দুই ধাপে ইজতেমা ইজতেমা করার কারণ হিসেবে হাবিবুল্লাহ রায়হান জানান- তাবলীগের মেহনত একটি দ্বীনের অন্যতম মেহনত। এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম। ধর্ম প্রাণ মুসল্লী ভাইয়েরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলীগের মেহনত করতে চান। এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গী মাঠের ১৬০ একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবেই কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর শুরায়ী নেজামের অধীনে যে সকল ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের সাথীরা স্থায়ী টয়লেটের ছাদগুলোর উপরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভেতরে, এবং রাস্তায় ধুলাবালির ভিতর আমাদের সাথীরা কষ্ট করে অবস্থান করেছেন। এবার দুই ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, ইনশাআল্লাহ।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, উনারাও যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন, ইতিমধ্যে ওনারা নিরাপত্তার জন্য বিভিন্ন ওয়াচ টাওয়ার তৈরি করেছেন এবং সিসি ক্যামেরা লাগিয়েছেন। উনাদের পক্ষ থেকে জানানো হয়েছে সিভিল ড্রেসে বিভিন্ন খিত্তায় খিত্তায় উনাদের অবস্থান করবেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments