কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত ও এক সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার মামলায় চার চিহ্নিত বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া ও মহিপুর থানা পুলিশের একটি টিম পৌর শহরের ফায়ার সার্ভিস সড়ক ও চাকামইয়া সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সুমন ও রনি এবং তাদের সহযোগী জুয়েল ওরফে ওসমান এবং শাহীন। এদের বাড়ি মহিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মহিপুর থানার এসআই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, এ চারজন গভীর রাতে এলাকা ছেড়ে পালানোর সময় তাদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় তারা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। গত ২২ মে রাতে কলাপাড়া কুয়াকাটা সড়কের শেখ রাসেল সেতু এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবক রাকিবকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করে অভিযুক্তরা। ওই রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন রাকিবের মা বাদী হয়ে সুমন, রনির নাম উল্লেখ করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments