কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর নাবিলের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৩ ঘন্টা পর শুক্রবার রাত ১২ টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১ টার দিকে একই স্থান থেকে সে নিখোঁজ হয়। মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চাপলী গ্রামের তার নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল ¯্রােতের টানে সাগরে ভেসে যায়। তবে সে সাঁতার না জানতোনা বলে জানা গেছে।
এ ঘটনার পরপরই স্থানীয় জেলে, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে ওই রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ইলিয়াস বলেন, স্থানীয়রা রাতেই তার ভাসমান লাশ উদ্ধার করেছে। তবে নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসর ও পটুয়াখালী ডুবরির একটি টিম যৌথ ভাবে কাজ করেছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments