আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক পরিচালিত টানা অভিযানে সীমান্ত এলাকায় পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর পৃথক পৃথক অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া ও বেলতলী এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি।
বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ৩৮২ পিস, অলিভ অয়েল ৫৫৭ বোতল, কম্বল ১৪ পিস এবং মদ ২৩ বোতল জব্দ করা হয়। এসব মালামালের মোট সিজার মূল্য ৫লাখ ১৯হাজার ১শত টাকা বলে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments