দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে মিস কেসের বা মামলার শুনানিতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে সংঘর্ষ ও হাতাহাতির এ ঘটনা ঘটে। সংঘর্ষে রতন আলী, আশরাফুল ও বিপ্লব সহ দুই পক্ষের ৪জন আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামের।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামের আশরাফুল ও বিপ্লবের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আশরাফুল বাদী হয়ে একটি মিস কেস করেন। কেসের শুনানির দিন ছিল গতকাল মঙ্গলবার। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীদুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকার কারণে শুনানির দিন পেছানো হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম বলেন, আমি অফিসের বাইরে আছি। তবে ঘটনাটি আমি শুনেছি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জমি জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments