মুক্তার হোসেন: দেশব্যাপী দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই ধাপে ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১০ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, এই ধাপের ইউপিতে মোট ভোটকেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন এবং নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
সব মন্তব্য
No Comments