কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় একশ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন মাঠে উন্মুক্তভাবে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রবিউল ইসলাম। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তার অংশ হিসাবে পৌর শহরের অ্যালফাবেট কিন্ডারগার্টেন ১০০ শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আর এসব শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরাও খুশি ।
অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তাফিজুর রহমান সুজন বলেন, তার বিদ্যালয়ের ১০০ জন শিশু শিক্ষার্থী শিক্ষা উপকরণ পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে ওই শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments