স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা বলেন, নির্বাচন করতে যতো ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয় সরকারের পক্ষ থেকে সেটা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। নির্বাচন কমিশন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেবে— এটাই সবার প্রত্যাশা। আর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাগ্রে। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ওপরও কিন্তু নির্ভর করে। সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি।
জাতীয় নির্বাচন নিয়ে আর কি আলোচনা হয়েছে— এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ভালো রাখা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আজকের এ সভায় মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে তারা সজাগ ও প্রস্তুত রয়েছেন। উপদেষ্টা এসময় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আগামী সভাগুলোতে এ সংক্রান্ত একটি এজেন্ডা থাকবে বলেও জানান।
বাংলাদেশ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গতকাল (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সবাই যেমন আশা করেছিলো তারা তেমন জমায়েত হতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের চেয়ে অনেক কমে আসছে।
সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলব ...
স্টাফ রিপোর্টার: গেল আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। জুলাইয়ের তুলনায় আগস্টে সড়ক দুর্ঘটনায় দৈনিক গড় প ...
রংপুর অফিস: দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন পর দলীয় প্রতীক বাদ দিয়ে সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হ ...
সব মন্তব্য
No Comments