ডেস্ক রিপোর্ট: আজ সকাল ১০টায় জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নারী ঐক্য পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য নগদ অনুদান বিতরণ করা হয়। রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লুৎফুন নেসা খান এমপি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব
মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত পরিচালক ড. নুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুননেসা খান বলেন, বৈশি^ক মহামারী করোনা আমাদের জীবন ও জীবিকাকে সংকটের মুখে ফেলে দিয়েছে। এই সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে জীবিকার সংস্থান করতে হবে। সামাজিক ও পারিবারিক শান্তি ও স্থিতিশীলতার জন্য করোনা পরবর্তী সময়ের বিদ্যমান সংকট মোকাবেলায় আজকের দিনের প্রধান সমস্যা। তিনি আরও বলেন, আমরা এখানে যাদেরকে অনুদান
বিতরণ করছি- তারা এটাকে পুঁজি হিসেবে যথাযথভাবে বিনিয়োগ করে
আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই অনুষ্ঠানে নারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ৩৫ জন দুস্থ গরিবকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী শাহানা ফেরদৌসী লাকী, প্রচার সম্পাদক জাহেদা আক্তার, সদস্য এ্যাড. তাহমিনা বেগম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত তিনটি আইন। এতে সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতিও ভঙ্গ হয়ে ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকত ...
সব মন্তব্য
No Comments