তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ৪দিন ব্যাপী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) খাজা ফেরদৌস, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম সহ প্রমুখ।
উপজেলায় ১২৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ১৬ হাজার ৬৫০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫০০০ হাজার জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
সব মন্তব্য
No Comments