কামরুজ্জামান শাহীন,ভোলা॥ আগামী ৫ নভেম্বর রোজ শনিবার বরিশাল বিভাগীয় গনসমাবেশ সফল করতে ভোলা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় ভোলা জেলা বিএনপির আয়োজনে মহাজনপটিস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভপিতিত্বে ও সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহা সচিব হাবিব-উন-নবী খান সোহেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন প্রমূখ।
সভায় বিএনপি নেতারা বলেন, সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হত্যা, হামলা, মামলা ও পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ছাত্র দল ও যুবদলের নেতা কর্মিদের হত্যার প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গনসমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। তারা বলেন বিভাগীয় সমাবেশে সরকারী সকল বাঁধা অতিক্রম করে যে কোন মূল্যে গনসমাবেশ সফল করতে হবে। নেতা কর্মীদের বিভাগীয় সমাবেশ সফল করতে আহবান জানান কেন্দ্রীয় নেতারা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments