কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯২ নারীর মাঝে বিতরন করা হয়েছে খাঁকি ক্যাম্বেল-হাঁস। এছাড়া ক্ষুদ্র ব্যাবসার সহায়তায় জন্য ৬ টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের মালামাল সুতা ও বাঁশ বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হতদরিদ্র নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মি:সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি:জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্প উদ্যোগে এ উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৯২ হত দরিদ্র পরিবারকে বিকল্প জীবিকায়নরে জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০টি করে হাঁস দেয়া হয়েছে। এছাড়া একই সাথে ৬ টি রাখাইন পরিবারের মধ্যে হস্তশিল্পের মালামাল বিতরন করা হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ওইসব পরিবারের বিকল্প জীবিকায়নরে জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
সব মন্তব্য
No Comments