ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) পৃথিবীর জন্য অত্যন্ত বরকতময় দিন। এই দিনটি আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। তিনি মহাসম্মানিত এই দিনে বাংলাদেশসহ বিশ^ মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তাৎপর্যময় এই কল্যাণের দিনে বিশ^ মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ৫৭০ খৃষ্টাব্দের ১২ রবিউল আউয়াল পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ^ শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ^নবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত অন্ধকার পৃথিবীতে মহানবী (সাঃ) জে¦লেছেন সত্য ও ন্যায়ের মশাল। অন্ধকার যুগের সকল কালিমা দূর করে সত্য ও ন্যায়ের শান্তির বাণী প্রচার করেছিলেন প্রিয়নবী (সাঃ)। রাসুলের (সাঃ) অনুপম আদর্শ বিশ^শান্তি ও মুক্তির সনদ। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সাঃ)।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যার গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বিশে^র শান্তিকামী মানুষের সামনে অনুপম আদর্শ হযরত মুহাম্মদ (সাঃ)। রাসুল (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ^ শান্তির পথ দেখাবে। মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত সম্ভব। মহানবী (সাঃ) এর শিক্ষায় সবার জীবন আলোকিত হোক এই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments