স্টাফ রিপোর্টার: লাখো মানুষের অংশ গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর ঐতিহাসিক নামাযা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিপুল জনসমাগম দেখা যায়। দলীয় নেতা-কর্মী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে অংশ নেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি চৌকি স্থাপন, সিসিটিভি নজরদারি এবং যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে, সরকার রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ বুধবার নির্বাহী আদেশে সারাদেশে ছুটি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments