ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ বাছাইপর্বে স্থগিত থাকা দুই দলের ম্যাচটি কবে হবে তা নিয়ে ছিল চাপা উত্তেজনা। কিন্তু বিশ্বকাপের আগে আর ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ হচ্ছে না। দুই দলের কথায় রাজি হয়ে ম্যাচটি বাতিল করেছে ফিফা। তবে এ কারণে দুই দলের ফেডারেশনকে জরিমানাও করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
কাতার বিশ্বকাপ অনেক আগেই নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই স্থগিত থাকা ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল কেবলই নিয়মরক্ষার। কিন্তু ফিফা চেয়েছিল আগামী মাসে ম্যাচটি মাঠে গড়াক। তবে ব্রাজিল কোচ তিতে ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাতে আপত্তি জানান। বিশ্বকাপের আগে কার্ডখরা ও ইনজুরি ঝুঁকিতে পড়তে চায় না কোনো দলই। তাই এর পরিবর্তে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। গত বছরের সেপ্টেম্বরে বাছাইপর্বের সেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেটিনা। কিন্তু ম্যাচের ৯ মিনিট না পেরোতেই বেধে যায় হট্টগোল। চার আর্জেন্টাইন ফুটবলার কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ করায় তাদের আটক করতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এরপর আর খেলা শুরুই করা যায়নি। ম্যাচটি বাতিলের জন্য ক্রীড়া আদালতে যায় ব্রাজিল ফেডারেশন, আর্জেন্টিনা ফেডারেশন ও ফিফা।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments