যশোর অফিস: নড়াইলের কালিয়া উপজেলায় ৪০ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করেছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল কুদ্দুস; প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, “বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি খাতের বিকল্প নেই। প্রাইম ব্যাংক কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে আমরা এই এলাকার কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছি।”
এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments