ফরিদপুর অফিস : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, খালেদা জিয়া বলেছিল, " পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।" কাজেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালিন তাদের অপকর্ম ও ক্ষমতায় না থাকতে পেরে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা কোনটাই এদেশের মানুষ ভোলে নাই। বিএনপি নেতারা জানে কোনো সুষ্ঠ নির্বাচনে যেতে পারবে না। কারণ, বিএনপি একটি গণধিকৃত দলে পরিণত হয়েছে। মাঝে মাঝে ফাঁকা আওয়াজ তুলে জনগণকে বিভ্রান্ত করে। বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে জনগণের কাছে যেতে হয় পাশে থাকতে হয়।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে উপজেলা ও কলেজ ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী শামীম বলেন,সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে বিএনপি অবাধ, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। তাদের আশা কোনো বিদেশী প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দিবে বা ২০০১ ও ২০০৬ এর মতো দেশের ভিতর কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। কিন্তু বিএনপির সেই আশা কখনো পূরণ হবে না। কারণ, এদেশের জনগণ তা হতে দিবে না। বিএনপিকে এদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের বারের মতো ক্ষমতায় আসবেন।
উউপ-মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে এ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আর দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। শত প্রতিকূলতা পাড়ি দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। আজকে বিশ্বে বাংলাদেশের এই অবস্থান এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে রয়েছে। আর এই বদলে যাওয়া বাংলাদেশের রুপকার হচ্ছে জননেত্রী শেখ হাসিনা।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments