গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা-বাইপাস) ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার বাইপাস সড়কের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, সড়কে চলমান অব্যবস্থাপনা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গগামী ট্রাক, ট্রেইলারসহ পণ্যবাহী যানবাহন ঢাকা শহরে প্রবেশ না করেই স্বল্প সময়ে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে যাতায়াত করতে পারবে। ফলে রাজধানীর যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তৈরি হবে। এছাড়া, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ঢাকা-বাইপাস ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, যা Sichuan Road and Bridge Group (SRBG), Shamim Enterprise Limited (SEL) ও UDC Construction Limited-এর যৌথ উদ্যোগে গঠিত। ২০১৮ সালের ৬ ডিসেম্বর এ পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫ বছরের এই চুক্তি কার্যকর থাকবে ২০৪৭ সালের ১৪ মে পর্যন্ত। প্রকল্পের নির্মাণকাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ ...
স্টাফ রিপোর্টার: বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ২৬ মে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কে ...
সব মন্তব্য
No Comments