ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতরে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
রবিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন। সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সব রুট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতার উপস্থিত ছিলেন।
শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিসের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। তাছাড়া ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকা বাইরে রিজার্ভে পাঠানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়।
এছাড়া বাস টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল মালিকদের সমন্বয়ে একটি টিম গঠনের সিদ্ধান্ত হয়। এই টিমের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments