রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় ট্রাকটি পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে আটকে যায়। তখন উপায় না দেখে চোরচক্র ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেন।
ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের কাজ। এলাকাবাসীর দাবি, সম্প্রতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যার ফলে গরুর খামারি ও পশুপালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে নেমেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, গরু চুরির বিষয়টি রোববার সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments