ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান চুন্নুর মাতা এবং মাদারীপুরের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদারের স্ত্রী মাহমুদা আজিজ আজ ২৪ এপ্রিল রবিবার দুপুর ১:১০ টায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ রাতে তারাবি নামাজের পর মাদারীপুর তরমুগুরিয়া স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মাদারীপুরস্থ পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদা আজিজ গতকাল ২৩ এপ্রিল দুপুরে মাদারীপুরস্থ নিজ বাসভবনে মস্তিস্কে রক্তক্ষরণ জনিতে রোগে আক্রান্ত হলে তাকে মাদারীপুর থেকে ঢাকার আগাঁরগাও নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রাখেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় জাসদের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর মাতা মাহমুদা আজিজের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শোক জানিয়েছেন ছাত্র মৈত্রী'র সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments