আল মাসুদ, পঞ্চগড়: তেঁতুলিয়ার কাশিমগঞ্জ এলাকায় নবনির্মিত সীমান্ত ফাঁড়ির (বিওপি) উদ্বোধন করেছেন বিজিবি'র উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিওপি চত্বরে উপস্থিত হয়ে ফিতা কেটে ও ন্যাম ফলক উন্মোচন করে বিওপির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
জানা যায় সীমান্ত এলাকায় অপরাধ দমনে ও নিরাপত্তা জোরদার করতে নতুন এই বিওপির উদ্বোধন করা হয়। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করে বিওপি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। পরে স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজিয়নের কমান্ডার।
একই দিন বিকেলের পর বাংলাবান্ধা আইসিপি'র জিরো লাইনে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ভারতের শিলিগুড়ি নরথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা সহ যৌথ প্যারেড উপভোগ করেন তিনি। একই সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরাও প্যারেড উপভোগ করেন।
এসময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments