দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা মাঠ এলাকার একটি নির্জন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজা বিশ্বাস একই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। তিনি গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় সড়কের পাশে অস্বাভাবিক কিছু দেখতে পান। কাছে গিয়ে তিনি ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের কৃষক ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি কিছুটা বিকৃত থাকায় প্রথমে পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে পরিচয় শনাক্তের জন্য ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়। সিআইডির সহায়তায় মরদেহটি নিখোঁজ যুবক রাজার বলে নিশ্চিত করা হয়।
পরে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের সদস্য জনি জোয়ার্দার বলেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হলে পরদিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার পিতার সঙ্গে নিয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আজ তার মরদেহ উদ্ধার হলো। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিন আগের। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments