বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন করেছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী।
বুধবার লক্ষ্মীপুর রামগঞ্জে বিভিন্ন ইউনিয়নে কয়েক সহস্রাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার দেয়া হয়।
রামগঞ্জের চন্ডীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইয়াছিন আলী বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াও। দেশের মানুষ ভালো নেই। ইয়াছিন বলেন, ঈদের পর আমাদের সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে গরীর আরো গরীব হবে। লুটেরা আরো লুট করে দেশের সর্বস্ব ছিনিয়ে নিবে। তাই শপথ নিয়ে রাজপথে নামতে হবে, এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফয়সাল আহমেদ পলাশ, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন, সদস্য সচিব এমরান, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, চন্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দল উপজেলা যুগ্ম- আহবায়ক জাকির হোসেন, আকবর হোসেন, জাকির হোসেন ভুঁইয়া, সদস্য ইউনুছ মিয়া,নশামসুল ইসলাম রকি, রুবেল,বাহার, লিঠন, মান্নান, তসলিম, শাহিন, সোহেল রহমান, তসলিম, জসিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর, যুগ্ন আহবায়ক তাহের, ,মামুন, লিটন, জাহাঙ্গীর, আল আমিন, সুফিয়ান, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জাফর জমাদার, চন্ডীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রামগঞ্জ ইয়াছিন আলীর বাসভবনে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার পরিবারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে পৌঁছে দেওয়া হয়।
ঈদ সামগ্রী মধ্যে ছিলো শাড়ী কাপড়, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments