ডেস্ক রিপোর্ট: সরকার আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থসংরক্ষণের লক্ষ্যে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধকল্পে কতিপয় নির্দেশনা জারি করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিপত্রে আজ এ নির্দেশনাসমূহ জারি হয়। নির্দেশনাসমূহ নিম্নবূপ:
অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিং-সহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি-সহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে উক্ত তিন দিন বা ৭২ ঘণ্টা উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে উক্ত টিকিট বাতিলকরণ নিশ্চিত করবে;
এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স / ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি-সহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে;
গ্রুপ-বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় ইহা জনগণের অবগতির জন্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে;
সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে;
এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে Tariff filling এর বিধান প্রতিপালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত Tariff বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে;
এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রয় করা হবে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স হতে প্রাপ্ত মূল্য-সংবলিত টিকিট প্রদান এবং উক্ত টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে;
চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে অন্য এজেন্টের মাধ্যমে এয়ার টিকিট বিক্রয়ের কারণে টিকিটের মূল্য বৃদ্ধি পাইলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি-১৫ অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত / বাতিল করা হবে;
বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক / কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে;
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া-সহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সহ সকল এয়ারলাইন্স ও বোর্ড অভ্ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ গ্রহণ করবে;
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রয় বন্ধ করতে হবে।
ইহা অবিলম্বে কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহার দিন সারাদেশে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অনভিজ্ঞ হাতে ছুরি-চাপাতির আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। রাজধানীসহ বিভিন্ন জেলার হাসপাতালের জরুরি বিভাগে সকাল থেকে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদের দিন বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শুভেচ্ছা বিনিময় অ ...
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ বাংলাদেশে ঈদুল আযহা ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক ...
সব মন্তব্য
No Comments