ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৯ টি যানবাহনকে ৯ হাজার টাকা, ৭ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা ও ৯টি ইটভাটা হতে ৪৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, বায়ুমান ব্যবস্থাপনা শাখা, ঢাকা অঞ্চল কার্যালয় ও সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ঢাকা জেলার মানিক মিয়া এভিনিউ, ভাষানটেক, পিরেরবাগ এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ৯টি ইটভাটা হতে মোট ৪৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৯ টি যানবাহন হতে মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ঢাকার পীরেরবাগ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ২৫ হাজার টাকা এবং ভাষানটেক এলাকায় ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments