দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ লুট করেছে এলাকার চিহ্নিত চোর চক্র। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি বাজার সংলগ্ন ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছোঁয়া টেলিকমের স্বত্বাধিকারী রফিকুজ্জামান রফিকের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে চোরচক্র লুটের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ব্যবসায়ী রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মব্যস্ততার সুযোগে পাশর্^বতী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) নামে দুই যুবক রফিকের বাড়িতে প্রবেশ করে। এসময় দিপু বাড়ির বাইরে পাহারা থাকে এবং রনি বাড়িতে প্রবেশ করে ব্যবসায়ী রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কালের দুল, আলমারিতে থাকা নগদ টাকা ও দামি মোবাইলফোন লুট করে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে রফিকের স্ত্রীর চিৎকার ও শোরগোলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলেও চোরদের আটক করতে পারেনি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দিনের বেলা অস্ত্রের মুখে লুটের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments