চট্টগ্রাম অফিস: জনসাধারণের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে চট্টগ্রাম সিটির উত্তর পাঠানটুলী রোডে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রোডের নাজিরপুলের বড়ুয়াপাড়ায় ‘থ্রিআর জ্যাকসন কাটার শপ’ সেলুনে এর উদ্বোধন করেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান ও ব্যবসায়ী ওমর ফারুক। এ সময় সেলুনের স্বত্বাধিকারী জ্যাকসন শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
গণমাধ্যম কর্মী আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী রহিমা আক্তার প্রমা, শাহীন আলম, সৌরভ পাল, সাইফুল মজুমদার, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ওমর ফারুক বলেন, ‘এ ধরনের উদ্যোগের জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই আমরা। এ ধরনের চিন্তা-চেতনা ও মহৎ উদ্যোগ অকল্পনীয়। এর প্রচার হওয়া উচিত। এ উদ্যোগের ফলে বইয়ের দুটা পাতা হলেও পড়বে মানুষ।’
জ্যাকশন শীল বলেন, ‘সেলুনে তাক ও বই পেয়ে আমার অনেক ভাল লাগছে। ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments