দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।
সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. শাহিনুর আলম। এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার ম্যানেজার মো. শাহারুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ¦ নজরুল ইসলাম ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. রিয়াজ উদ্দিন।
বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ওয়াকর্কশপে দৌলতপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে জাল নোট বহন করা বা সরবরাহ করা আইনগত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে অতিথিবৃন্দ জনসাধারনকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি জাল নোটের প্রচলন প্রতিরোধে উপস্থিত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments