বিশেষ প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদ্য সাবেক সদস্যসচিব
আমিনুল হক এর পক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে এ জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি।
লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান খান ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জহিরুল ইসলাম,পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ পলাশ মোল্লাহ ও মিজানুর রহমান।
এছাড়াও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন পল্লবী থানাধীন ২ ও ৯১ ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ বা এনএ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগী ...
সব মন্তব্য
No Comments