ভোলা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ভোলা জেলায় ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একদিন জেলায় ১৭৫টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
গত এক বছরে এটিই জেলায় একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ শনাক্তের রেকর্ড। এর আগে ১৬ জুলাই একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭১ জন। জেলায় বর্তমানে নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার ৫৮.২৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, লালমোহনে ১ জন, চরফ্যাশনে ১ জন, তজুমদ্দিনে ১ জন ও মনপুরা উপজেলায় ১১ জন রয়েছেন।
রোববার (২৫ জুলাই) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেন।
জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন। বর্তমানে আক্রান্ত আছেন ৭৩০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। হাসপাতালে নতুন করে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন।
গত ১৪ মাসে জেলায় মারা গেছে ৩০ জন। যাদের মধ্যে গত ৭ মাসেই ২৪ জনের মৃত্যু হয়েছে।
জেলার ৭ উপজেলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৫৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ১৮ হাজার ৮৭৫ জনকে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments