সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় একটি ট্রাক জব্দ করেছে র্যাব।
শনিবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৫ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুলইসলাম এর নেতৃত্বে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০টি প্লাস্টিকের ক্যারেটে ৫০ কেজি শুকনো গাঁজা, দুইটি মুঠোফোন ও গাঁজা বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদ নগর উপজেলার গোকুল নগর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার ভাংগড়া গ্রামের মৃত শাহ আলম এর পুত্র মোঃ আনিচ মিয়া (৩৮)।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বলেন, আটক কৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিনযাবৎ আইন-শৃংখলাবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments