রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ফেরীঘাট-বাসস্ট্যান্ড-হাসপাতাল মোড়-টিঅ্যান্ডাট কার্পেটিং সড়কে অসংখ্য গভীর গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পৌর শহরের ভিতরে হলেও এ সড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের হওয়ায় পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারে কোন উদ্যোগ নিতে পারছেন না। অপরদিকে সওজ কর্তৃপক্ষও দীর্ঘদিনেও বরিশাল-বানারীপাড়া সড়কের বেহাল এ অংশ স্থায়ী সংস্কার না করায় বর্ষা মৌসুমে অসংখ্য গভীর গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়কে ঝুঁিক নিয়ে ঢাকাগামী পরিবহণ বাস,বরিশালের লোকাল যাত্রীবাহীবাস, পণ্যবাহী ট্রাক,টেম্পু মাহেন্দ্র-আলফা,রিক্সা-ভ্যান,অটো ও ইজিবাইকসহ শত শত নানা যানবাহন চলাচল করছে। বেহাল হয়ে পড়া এ সড়কে দুর্ঘটনা নিত্যনৈমেত্তিক ব্যপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রসূতিসহ রোগীদের অন্তহীণ দুর্ভোগ পোহাতে হয়। সড়কের অর্ধ কিলোমিটারেরও কম বেহাল এ অংশ স্থায়ী সংস্কার না করায় মরণ ফাঁদে পরিণত হওয়ায় দুর্ভোগের শিকার এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ড্রেনসহ সড়কটি স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, সড়কটি পানি নিষ্কাষন ব্যবস্থাসহ স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এদিকে দীর্ঘদিনেও সংস্কার না করায় বানারীপাড়া পৌর শহরের অধিকাংশ সড়কও খানাখন্দে বেহাল হয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments