ভোলা প্রতিনিধি॥ ভোলায় ২০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. বশার (৪৫), আক্তার হোসেন মাহী (২২) ও মো. শাওন হোসেন মিজান (২১) নামের তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের মুসার বাপের পোলে পূর্ব পাড় পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. বশার ভোলা সদর থানার আলীনগর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে, আক্তার হোসেন মাহী একই এলাকার মনজুর আলম নাগরের ছেলে ও মো. শাওন হোসেন মিজান একই এলাকার আমির হোসেনের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শ(এসআই) (নিঃ)/মো. আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের অভিযান চালিয়ে মুসার বাপের পোলে পূর্ব পাড় পাকা সড়কের উপর থেকে ২০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. বশার, আক্তার হোসেন মাহী ও মোঃ শাওন হোসেন মিজান নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments