ডেস্ক রিপোর্ট: গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ'র ত্রিশ বছরে পদার্পণে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দনবার্তায় সংগঠনটির সদস্যদের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।
অভিনন্দনবার্তায় বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাফল্যের উনত্রিশ বছর অতিবাহিত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ গণমাধ্যম কর্মীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ণ, সাংবাদিকতার মানরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাফল্য পেয়েছে ডিআরইউ। ১৯৯৫ সালের ২৬ মে থেকে যারা মেধা ও শ্রম দিয়ে ডিআরইউ-কে শক্তিশালী সংগঠনে পরিণত করেছে তাদের প্রতিও অভিনন্দন জানান বিরোধীদলীয় নেতা।
অভিনন্দনবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, ডিআরইউ সাফল্যের পথে আরো এগিয়ে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments