মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবনের প্রাণ পশুর নদ কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসন দ্বারা ক্ষত-বিক্ষত হয়েছে। নদী একটি জীবন্ত সত্তা। আমাদের নদী, আমাদের অস্তিত্ব। দখল-দূষণ ও বিষের ছোবল থেকে সুন্দরবন অঞ্চলের নদ-নদীসহ সারাদেশের নদ-নদীকে রক্ষা করতে হবে। ২৮ সেপ্টেম্বর রবিবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে ”পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স ও বাদাবন সংঘের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় বিশ্ব নদী দিবসের আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীড়া সংগঠক শেখ রুস্তম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, ধরা’র নেতা এস এম জানে আলম বাবু, পরিবেশকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন সুন্দরবনের নদী-খালে যারা বিষ প্রয়োগে মাছ নিধন করছে তাদের প্রতিহত করতে হবে। নদী দখলকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। নদী বাঁচলে উপকূল বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন নদীর স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে পশুর পানি বিষাক্ত হয়ে উঠেছে। নদীর মাছসহ জলজপ্রাণীর অস্তিত্ব হুমকিতে আছে। গবেষণায় পশুর নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। যেবোন মূল্য পশুর নদীসহ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অঞ্চলের নদ-নদী সমুহকে কয়লার দূষণ, প্লাস্টিক দূষণ, শিল্পদূষণ ও বিষের দূষণমুক্ত করতে হবে। নদী বাঁচাতে সবাইকে একপ্রাণ হতে হবে। আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টায় নদী রক্ষায় মানববন্ধন, পশুর নদীতে হাঁস ধরা ও সাতার প্রতিযোগিতা এবং গণগোসল অনুষ্ঠিত হয়। এছাড়া নদীকে প্লাস্টিক-পলিথিন দূষণমুক্ত করতে ইয়ুথ ফর সুন্দরবনের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হয়। সবশেষে নদীকেন্দ্রিক গানের আড্ডা অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments