ডেস্ক রিপোর্ট: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে (৩য় তলা) “ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয় সাধারণ যাত্রী ও শ্রমিকদের স্বার্থে আধুনিকায়ন চাই শীর্ষক” গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন। গোল টেবিল বৈঠকে আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক, বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি, স্কপ ও বাসদ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, স্কপের যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশন এর ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলী, এ্যাক্সিডেন্টাল রিসার্স ইনষ্টিটিউট বুয়েট এর সহকারি অধ্যাপক কাজী মোঃ সাইফুন নেওয়াজ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষক সেলিনা আজিজ, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা নাদিম, ক্ষুদ্র রিকশা পার্টস ব্যবসায়ি ও মেকানিক মোঃ ইকবাল, ক্ষুদ্র গ্যারেজ মালিক মোঃ সুমন, ব্যাটারি রিকশা মেকানিক মোঃ হাশেম, আলমগীর হোসেন, ব্যাটারি রিকশা চালক শওকত হোসেন, মোঃ রহমতউল্লাহ, জালাল হোসেন।
গোল টেবিলে বৈঠকগণ বলেন, সারাদেশে প্রায় ৫০ লাখ শ্রমিক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং এটা সাধারণ মানুষের একমাত্র বাহন। এই সব রিকশা, ভ্যান ও ইজিবাইক যাত্রী পরিবহন, পণ্য পরিবহন এমনকি রোগী পরিবহনের ক্ষেত্রে দেশের সর্বত্র ব্যবহৃত হয়। বিদ্যুৎচালিত বলে এই সব বাহন শব্দ দূষণ কিংবা পরিবেশ দূষণ করে না। ছোট ছোট গলিপথে চলাচল করতে পারে এবং ভাড়া কম বলে এই সব বাহন দ্রুত সারা দেশে প্রয়োজনীয় ও জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। কোন বিবেচনা বা বিকল্প ব্যবস্থা না করে রিকশা বন্ধ করে দিলে ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক চালক বেকার ও কর্মহীন হয়ে পড়বে ও তাদের উপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষ বা তাদের পরিবার পরিজন জীবন- জীবিকা হুমকির মধ্যে পড়বে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments